প্রশ্ন আছে?
উত্তর এখানে।

গিরগিটী আসলে কী?
গিরগিটী একটি বাংলাদেশি AI প্ল্যাটফর্ম যেখানে এক অ্যাকাউন্টে ChatGPT, Claude, Gemini ও Grok ব্যবহার করা যায়। আলাদা আলাদা সাবস্ক্রিপশন বা ডলার কার্ড লাগে না — bKash, নগদ বা লোকাল কার্ডে টাকা দিয়েই চলে।
ক্রেডিট কীভাবে কাজ করে?
১ টাকা = ১০০ ক্রেডিট। প্রতিটি মেসেজে যতটুকু লেখা পড়া ও লেখা হয় (টোকেন), সেই অনুযায়ী ক্রেডিট কাটে। দ্রুত মডেলে খরচ খুব কম, শক্তিশালী মডেলে একটু বেশি। প্রতিটি উত্তরের নিচে ঠিক কত ক্রেডিট লেগেছে তা দেখতে পাবেন।
ফ্রি তে ব্যবহার করা যায়?
হ্যাঁ। রেজিস্ট্রেশন করলেই ১,৫০০ ফ্রি ক্রেডিট পাবেন — কার্ড বা পেমেন্ট ছাড়াই সব মডেল চেখে দেখতে পারবেন।
ক্রেডিটের মেয়াদ কি শেষ হয়ে যায়?
না। কেনা ক্রেডিটের কোনো মেয়াদ নেই। মাসে মাসে সাবস্ক্রিপশনের টাকা নষ্ট হয় না — যতটুকু ব্যবহার, ততটুকু খরচ।
কোন কোন পেমেন্ট মেথড সাপোর্ট করে?
bKash, নগদ, রকেট, ভিসা/মাস্টারকার্ড ও ইন্টারনেট ব্যাংকিং — সবই নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
এগুলো কি আসল ChatGPT, Claude, Gemini, Grok?
হ্যাঁ। আমরা প্রতিটি কোম্পানির অফিসিয়াল API ব্যবহার করি, তাই উত্তর আসে সরাসরি তাদের মডেল থেকে। মডেলের তালিকা সময়ে সময়ে আপডেট হয়।
আমার চ্যাট কি নিরাপদ?
আপনার চ্যাট শুধু আপনি দেখতে পারেন। উত্তর তৈরির জন্য বার্তা সংশ্লিষ্ট AI কোম্পানির কাছে যায়। আমরা আপনার ডেটা বিক্রি করি না। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।
এক চ্যাটে কি মডেল বদলানো যায়?
যায়! কথোপকথনের মাঝখানেই মডেল বদলে নিন — আগের কথা মনে রেখেই নতুন মডেল উত্তর দেবে। একটা প্রশ্নের উত্তর ChatGPT আর Claude দুজনের কাছ থেকে নিয়ে তুলনা করাও সহজ।
রিফান্ড পাওয়া যায়?
অব্যবহৃত ক্রেডিটের জন্য কেনার ৭ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করা যায়। বিস্তারিত রিফান্ড পলিসিতে দেখুন।

উত্তর পাননি?

আমাদের লিখুন, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে উত্তর দিই।
মেসেজ পাঠান